বাংলাদেশকে বিশ্ব সেরার আসনে পৌঁছে দিতে চান সাকিব

Sakib_al_HASAN-300x168বিবি নিউজ , রংপুর, ১৩ সেপ্টেম্বর  : বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্ব সেরার আসনে পৌঁছে দিতে চান বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।
আজ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ক্রিকেট কথন ও কর্মশালা’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব একথা বলেন। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।
দুই দিনের সফরে রংপুরে এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই বিশ্ব সেরা অলরাউন্ডার। সাকিব বলেন, ‘আমি আগে কখনো রংপুরে আসিনি। প্রথমবার এসেই আপনাদের ভালোবাসায় অভিভূত। আমি বিশ্বাস করি আপনাদের মতো সমর্থক থাকলে আমরা অবশ্যই ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবো। আপনারা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দোয়া করবেন যাতে আমরা এক নম্বরে পৌঁছাতে পারি।’ আমন্ত্রণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান বিশ্ব সেরা এই ক্রিকেট তারকা।

 

 

দিয়া ইসলাম / বিবি নিউজ / ৭৩

Related posts

Leave a Comment