আশুলিয়ায় ট্রাকের চাপায় এক নারীসহ মোট দুই জন নিহত

accidentএই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার জিরাবো ইটাখোলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাড়িয়ে থাকা মানুষসহ কয়েকটি রিক্সাকে চাপা দেয়। এতে করে ঘটনাস্থলেই এক রিক্সাচালক নিহত হয়। এবং এক নারীসহ আহত হয় আরও ৪ জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় নারী শিশু স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৌসুমি নামের আহত ওই নারী মারা যান। এই ঘটনায় ট্রাকটি আটক করা সম্ভব হলেও পালিয়ে গেছে চালক ও সহকারী।

Related posts

Leave a Comment