সাভার,১৪ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) সাভারের মেডিকেল অফিসার ও ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ডা. রাশেদ সারওয়ার রনি আর নেই। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।
তিনি রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে পুরো বিপিএটিসি ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্রের রেক্টর, পরিচালক প্রশাসনসহ বর্তমান ও প্রাক্তন সকল কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ডা. রাশেদ সারওয়ার রনির মৃত্যুতে শোক জানিয়েছে।
কেন্দ্রের মেডিকেল এসিস্ট্যান্ট এবং বিপিএটিসি কর্মচারী ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক জানান করোনা মহামারীর সুচনালগ্ন থেকেই কেন্দ্রের করোনা আক্রান্ত রোগীদের সেবাদানে সর্বাগ্রে এগিয়ে গিয়েছেন ডাঃ রাশেদ, তার অভিজ্ঞ পরামর্শ এবং চিকিৎসায় সুস্থ হয়ে উঠছে অনেক করোনা আক্রান্ত রোগী। আজ তিনিই চলে গেলেন করোনায়। তিনি আরও বলেন বিপিএটিসি মেডিকেল টিমের সবচেয়ে অভিজ্ঞ এবং রোগী বান্ধব চিকিৎসক ছিলেন ডাঃ রাশেদ তার এই চলে যাওয়া সত্যিই আমাদের জন্য অপুরণীয় ক্ষতি।
ডা. রাশেদ সারওয়ার রনি ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন ডিএমসি-৪৯ ব্যাচের শিক্ষার্থী এবং ২২তম বিসিএস এর ক্যাডার অফিসার ছিলেন।
আজ সোমবার জানাজা শেষে তাকে নাখালপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়
