ধামরাইয়ে করোনা প্রতিরোধে পুলিশের মাস্ক বিতরন


স্টাফ রিপোর্টার,১১এপ্রিল ২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে দিন দিন রেকর্ড সংখ্যক হারে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা । এক সপ্তাহে পুরো উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৬০ জন । আর দ্বিতীয় দফায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম থেকেই মাঠে কাজ করে যাচেছন ধামরাই থানা পুলিশ ।

সকাল থেকে কয়েক ঘন্টা ব্যাপী ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুর রহমানের নেতৃত্বে কালামপুর বাজার ও ধামরাই পৌরসভা বাজার সহ বেশ কয়েকটি স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারনকে সচেতন করা সহ মাস্ক বিতরন করেছেন । এসময় তার সাথে ছিলেন ধামরাই থানার ওসি তদন্ত মো: কামাল হোসেন ও ওসি অপারেশন নির্মল চন্দ্র সহ আরো অনেকেই ।

Related posts

Leave a Comment