করোনায় আক্রান্ত বেনজীর আহমেদ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন


স্টাফ রিপোর্টার,০৮ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন জানান,সম্প্রতি সংসদ সদস্য বেনজীর আহমেদ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে। পরে তিনি নিজ বাসভবনেই আইসোলেশনে রয়েছেন।
এদিকে সাভারে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নুরুল নামের এক ব্যবসায়ী।

Related posts

Leave a Comment