সাভারে বেগুনী পাতার ধান চাষ


স্টাফ রিপোর্টার,১২এপ্রিল ২০২১(বিবিনিউজ ):সাভারে প্রথমবারের মতো বেগুনী পাতার ধান চাষ, ব্যাপক সাড়া। ধানগাছ দেখতে জনসমাগম। সোনালি ধানের দেশে বিষয়টি একটু হোঁচট খাওয়ারই মতো। তবে ঘটনা সত্যি। প্রতিদিনই কেউ না কেউ কাউসারের ক্ষেতে আসনে গাছ দেখতে। সবুজে মোড়া ক্ষেতের মধ্যে হঠাৎ বেগুনি ধানগাছ তো দৃষ্টি কাড়ারই কথা।

এমনই বেগুনী পাতার ধান চাষ করেছেন আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মাদারটেক গ্রামের কৃষক কাউসার আহাম্মেদ। প্রথমবারের মতো চাষ করেছেন বেগুনী পাতার ধান। এতে করে ব্যাপক সাড়া পড়েছে স্থানীয়দের মাঝে। কৃষক জানান, যদি ফলন ভালো হয় তবে আগামীতে আরো বেশি জমিতে এই ধানের চাষ করবেন তিনি। মাদারটেক গ্রামে নিজ বাড়ীর পাশে প্রায় পনে দুই বিঘা জামিতে বেগুনি ধান চাষ করছেন তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চারপাশে সবুজ ধানের সমারোহ। মাঝখানে বেগুনি রঙ্গের পাতার ধান ক্ষেত। যে কারো প্রথম দর্শনে ধান ভাবতে অবাক লাগবে। চারদিকে বিস্তৃত সবুজ ধান ক্ষেতের মধ্যে বেগুনী রঙের ধান গাছ দেখে অনেকে অবাক হচ্ছেন।

তিনি জানান, আমি ফেসবুকের মাধ্যমে প্রথমে বেগুনী রংয়ের ধান চাষ করতে দেখে মুগ্ধ হয়ে বেগুনী রংয়ের ধানের প্রতি আগ্রহ জাগে। পরে কুমিল্লার এক কৃষি কর্মকর্তার মাধ্যমে তিনি এ জাতের বীজ সংগ্রহ করে এই ধান চাষ করেছেন। এছাড়া ওই ধান ক্ষেতের পাশে পরিবেশ রক্ষায় ও বজ্রপাতের হাত থেকে বাঁচতে কয়েক’শ তাল গাছ রোপন করা হয়েছে। যা বেগুনী ধানের পাশাপাশি ওই গ্রামে মানুষের মাঝে বাড়তি সৌন্দর্য বৃদ্ধি করেছে।

তিনি জানান জমিতে বীজ রোপনের পর খুব বেশি পরিচর্যা করতে হয়নি। সারও লেগেছে কম। আশে পাশের অনেক মানুষ আসছেন তাদের ধান ক্ষেত দেখতে। ফলন বেশী পাওয়ার আশা করছেন তিনি। দ্রুত ফলন দেওয়ায় এই জাতের ধানে রোগ বা পোকা-মাকড়ের আক্রমণ হয় না। গাছ শক্ত হওয়ায় ঝড়-বৃষ্টিতেও হেলে পড়ার সম্ভাবনা কম থাকে। সৌখিন কৃষকরা এই জাতের ধান চাষ করতে পারে।

এবিষয়ে সাভার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজিয়াত হোসেন বলেন, ওই বেগুনী ধান চাষীকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সবধরণের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।

Related posts

Leave a Comment