সাভারের আশুলিয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ২৯ এপ্রিল ২০২০(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় ৫টি অটোরিকসাসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪। সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। রাতে আশুলিয়ার কুন্ডলবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব।আটককৃতরা হলো- মো. নান্নু সরদার (৪৩), মো. বাবু আকন্দ (৩০), মো. রফিক (৩৪), মো. আলম (৩০), মো. শাহবুল শিকদার (৪৫), মো. সুমন (২৮) ও মো. আজাদ (৩৭)।র‌্যাব-৪ জানায়, রাতে আশুলিয়ার কুন্ডলবাগ এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেই এলাকায় ও গাজীপুর…

Read More

সাভারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ২৯ এপ্রিল ২০২০(বিবিনিউজ):সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব ৩। আটক জঙ্গির নাম সাইফুল ইসলাম (২২)। সে নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। আটক জঙ্গি সদস্য দীর্ঘদিন ধরে সাভারের ব্যাংক কলোনী এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার নাজারা বিভাগের শিক্ষক ছিলেন।র‌্যাব তিন এর কর্মকর্তারা জানায়,আটক ওই জঙ্গি সদস্য দীর্ঘদিন ধরে শিক্ষকতার আড়ালে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে তাকে সুনিদিষ্ট তথ্যের ভিতিত্বে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে…

Read More

কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষকলীগ

২৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ):চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রান্তিক কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন কৃষকলীগের নেতাকর্মীরা। এই আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের আহ্বানে কৃষকলীগের নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন।আজ সকালে চট্টগ্রামের শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাইবিলের ক্ষুদ্র কৃষক আবদুন নবীর জমির ধান কেটে দেয়ার মধ্য দিয়ে উপজেলা কৃষক লীগের ধান কাটা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন এই কৃষকের এক একর জমির ধান কেটে দেন কৃষকলীগের নেতাকর্মীরা।চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী ‘ধান কাটা উৎসব’ শুরু করেছে…

Read More

সাভারে বোরো ধানের বাম্পার ফলন

২৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ):সাভারে করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট নিরসনে অত্যাধুনিক পদ্ধতিতে কম্বাইন হারভেস্টার মেশিনে বোরো ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের উৎসব চলছে। এতে কৃষকের শ্রম, সময় ও আর্থিক সাশ্রয় হচ্ছে। কম্বাইন হারভেষ্টার মেশিন দিয়ে বোরো ধান কাটার পর ওই মেশিন দিয়ে ক্ষেতেই চলছে ধান মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দির কাজ। এতে করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট নিরসনের পাশাপাশি সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে কৃষকদের।সকালে সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শান্তা পাড়া গ্রামে এই ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহি অফিসার (এউএনও) মো. মাজহারুল ইসলাম।অত্যাধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও আবহাওয়া অনুকূলে থাকায় এবছর সাভার…

Read More

শপিংমলে অবশ্যই মাস্ক পরতে হবে : ডিএমপি কমিশনার

২৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): মার্কেট ও শপিংমলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা: শফিকুল ইসলাম। তিনি বলেন, করোনা ভাইরাসের কারনে মাস্ক পরার পাশাপাশি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বুধবার ডিএমপি সদর দপ্তরে মার্কেট ও শপিংমলের নিরাপত্তা সম্পর্কিত সভায় নগরবাসীর প্রতি এই আহবান জানান ডিএমপি কমিশনার।তিনি বলেন, করোনাভাইরাসের এই পরিস্থিতিতে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মার্কেট মালিক সমিতির নেতৃবৃন্দ পুলিশের উপস্থিতিতে মার্কেটে ঘুরে ঘুরে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে উদ্বুদ্ধ করবেন। এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারদের(ডিসি) ব্যবস্থা নিতে বলেন…

Read More

ইউরোপে ৫ কোটিরও বেশি করোনায় সংক্রমিত

২৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ডেস্ক):চীনে ২০১৯ সালের ডিসেম্বরে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে ইউরোপে এ পর্যন্ত ৫ কোটিরও বেশি লোক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে।সরকারি উপাত্তের ভিত্তিতে এএফপি বুধবার এ তথ্য জানিয়েছে।রাশিয়া ও আজারবাইজানসহ ইউরোপের ৫২টি দেশে মোট ৫ কোটি ২১ হাজার ৬১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত সাত দিনে আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৮২ হাজার লোক।প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৪শ লোক।ইউরোপের অধিকাংশ দেশে গত দুসপ্তাহে করোনার সংক্রমণ কমে আসায় সেসব দেশের সরকার ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল করছে।ব্রিটেন মার্চ মাস থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কাজ শুরু…

Read More

জনগণকে বাঁচাতে সরকার ভ্যাকসিন সংগ্রহ করবে :সেতুমন্ত্রী

২৮ এপ্রিল,২০২১(বিবিনিউজ):আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার ভ্যাকসিন নিয়ে কারো সাথে বিশেষ কোন সম্পর্কের দরকার নেই। জনগণকে বাঁচাতে হলে যেখান থেকেই পারে ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার।তিনি বলেন, ‘জনগণকে বাঁচাতে আমাদের ভ্যাকসিন দরকার। যেখান থেকে ভ্যাকসিন পাবো সেখান থেকে ভ্যাকসিন সংগ্রহ করবো। এখানে কারো সাথে বিশেষ কোন সম্পর্কের দরকার নেই। ভ্যাকসিন দরকার ভ্যাকসিন নেব।’ওবায়দুল কাদের আজ বুধবার সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন।ওবায়দুল কাদের প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে…

Read More

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

২৮ এপ্রিল,২০২১(বিবিনিউজ):রাজধানীসহ দেশের কোথাও কোথাও রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।আজ বুধবার সকাল ৮ টা ২১ মিনিটে অনুভূত ভূমিকম্পের উৎপত্তি ভারতের আসাম থেকে হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।আবহাওয়াবিদ বজলুর জানান, সকাল ৮ টা ২১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা রিখটার স্কেলে ৬। এটি শক্তিশালী ভূমিকম্প ছিল। এর সময়সীমা নির্ধারণ করা যায় নি। তবে ঢাকা ছাড়াও আসামের আশেপাশের সিলেট, ময়মনসিংহ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীসহ উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় এ ধরনের ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে।তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, ঢাকা থেকে ১৩১০৪ কিলোমিটার দূরত্বে আসামে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

Read More

সাভারে পাখি দেওয়ার কথা বলে শিশু অপহরণ

২৮ এপ্রিল,২০২১(বিবিনিউজ):পাখি দেওয়ার কথা বলে ঢাকার সাভার থেকে ইসতেফাত হোসেন (১০) নামের এক শিশুকে অপহরণ করা হয়। এরপর শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে অর্থ দাবি করে অপহরণকারীরা। ঘটনার পাঁচ দিন পর গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মানিকগঞ্জ থেকে অপহৃত শিশুকে উদ্ধার করে র‌্যাব-৪–এর একটি দল। এ সময় অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন হলেন জেলার হরিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের করিম ব্যাপারী (২৯), সদরের নবগ্রাম এলাকার বাদশা মিয়া (৩৫) ও একই গ্রামের হাবু মিয়া (৪৫)। র‌্যাব-৪–এর মানিকগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাগানমারী গ্রামের হাবিবুর রহমানের…

Read More

সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

২৮ এপ্রিল,২০২১(বিবিনিউজ): করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ৫ মে পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এ সময়ে আগের মতোই বিধিনিষেধগুলো বলবৎ থাকবে। অর্থাৎ গণপরিবহন ও অফিস বন্ধ থাকবে। তবে দোকানপাট ও শপিং মল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’…

Read More