ঢাকার ধামরাই থেকে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,২৮ এপ্রিল,২০২১(বিবিনিউজ): ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর ডাউটিয়া এলাকা থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।সকালে তার লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। পুলিশ জানায়,সকালে ধামরাইর ডাউটিয়া এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ধামরাই থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহতের সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে ।এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্য ওসি আতিকুল ইসলাম বলেন,নিহত যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে ও তার হত্যাকারীদের চিহিৃত করতে পুলিশ কাজ করছে।এঘটনায় ধামরাই থানায়…

Read More

বর্তমান সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,২৮ এপ্রিল,২০২১(বিবিনিউজ):বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার । এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। আজ বুধবার (২৮ এপ্রিল) দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় বাংলাদেশ চলচিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, সারা দেশে করোনাভাইরাসের টিকা দেশের মানুষের কাছে পৌঁছে দিয়ে প্রধানমন্ত্রী অন্যন্য উদাহারণ সৃষ্টি করেছেন। মতবিনিময় সভায় এসময় বাংলাদেশ চলচিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি বিশিষ্ট পরিচালক সোহানুর রহমান সোহান, মহাসচিব শাহীন সুমন, উপ-মহাসচিব…

Read More

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা

২৭ এপ্রিল ২০২১(বিবিনিউজ): রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় গতকাল সোমবার রাতে গুলশান থানায় মামলা হয়েছে। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। এতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গতকাল সন্ধ্যার পর গুলশান-২-এর ১২০ নম্বর রোডের ১৯ নম্বর ফ্ল্যাট থেকে মোসারাত জাহান (মুনিয়া) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। তাঁদের বাড়ি কুমিল্লার উজির দিঘিরপাড়। এক লাখ টাকা ভাড়ায় মাস দুয়েক আগে ফ্ল্যাটটি ভাড়া নেন মোসারাত। গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার…

Read More

সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকার অনুদান

২৭ এপ্রিল ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণের এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমজানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী করোনার এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার অংশ হিসেবে ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে অনুদানের এই অর্থ প্রদান করেছেন।’

Read More

১৪ দিনের জন্য ভারতের সীমান্ত বন্ধ থাকবে : পররাষ্ট্র মন্ত্রী

২৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাস পরিস্থিতির ক্রমাবনতির কারণে প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে আজ থেকে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ থাকবে।পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রবিবার বিকেলে বলেন, ‘আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, আমাদের সীমান্ত শুধু যাত্রীদের জন্য বন্ধ থাকবে, তবে পণ্য পরিবহন করা যাবে।’গতকাল রোববার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব), ভারতের রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রীর দফতরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগামী ১৪ দিন তা কার্যকর থাকবে। এই ১৪ দিন মানুষের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন…

Read More

ভারতে মৃত্যুর মিছিলে আইপিএল

২৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ):প্রশ্নটা কি তাহলে অ্যাডাম গিলক্রিস্টই তুললেন? করোনার এই সময় ভারতে আইপিএল কেন, সাবেক অস্ট্রেলীয় তারকার মনে প্রশ্ন এটিই। একদিকে মৃত্যু, অন্যদিকে কীভাবে আইপিএল চালিয়ে যাওয়া যায়, সরাসরি না হলেও গিলক্রিস্টের টুইটারে রাখা প্রশ্নটাই এখন অনেকের মনে ঘুরপাক খেয়ে চলেছে। কয়েক দিন ধরেই করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার ভারত। মৃত্যু বেড়ে গেছে অনেক। গোটা ভারতে বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনায় শ্বাসকষ্টে ভোগা রোগীদের ছবি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। অক্সিজেনের অভাব সর্বত্র। করোনা ঠেকাতে বিভিন্ন রাজ্য কিংবা শহরে চলছে কারফিউ। লকডাউন দিয়ে প্রাণপণ চেষ্টা চলছে করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতার হাত থেকে ভারতবাসীকে…

Read More

স্বাস্থ্যবিধি না মানলে আবার কঠোর লকডাউন: সেতুমন্ত্রী

২৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ):সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান লকডাউনের পরে গণপরিবহন চলাচলের সুযোগ দেওয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবার কঠোর লকডাউন দিতে বাধ্য হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রোববার নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি এই ব্রিফিং করেন। গতকাল শনিবার এক মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেছিলেন, চলমান লকডাউন শেষে গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে সরকার। মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেছিলেন, জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে। গণপরিবহনে অর্ধেক…

Read More

করোনায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমানের মৃত্যু

স্টাফ রিপোর্টার,২৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ): বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং ঢাকা- ২০ ধামরাইয়ের বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন । জানাগেছে, ঢাকা- ২০ আসন ধামরাই থেকে চার বারের নির্বাচিত বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইসলাম হাসপাতালে ভর্তি ছিলেন । চিকিৎসাধীন অবস্থায় গত রাত নয়টা ত্রিশ মিনিটে সবাইকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে । মরহুমের লাশ ঢাকায় একটি হাসপাতাওে হিমাগাওে রাখা হয়েছে। পাকিস্তানী শাসনামলে মুখ্য ও স্বাধীন বাংলাদেশের মূখ্যমন্ত্রী আতাউর রহমান খানের পুত্র ছিলেন ব্যারিস্টার…

Read More

দেশে করোনার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ২১ লাখের বেশি মানুষ

২৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ): দেশে এ পর্যন্ত সাড়ে ২১ লাখের বেশি মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ২১ লাখ ৫৫ হাজার ২৯৬। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ১৮ হাজার ৩০ এবং নারী ৭ লাখ ৩৭ হাজার ২৬৬ জন। এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৭ লাখ ৮৮ হাজার ৮৮০ জন। এর মধ্যে ৩৫ লাখ ৯৬ হাজার ৩০৬ জন পুরুষ এবং নারী ২২ লাখ ২ হাজার ৫৭৪। এ ছাড়া শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭২ লাখ ৬ হাজার ৫৬৫ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে…

Read More

করোনার প্রভাবে সাভারের ফুল চাষীরা পড়েছেন চরম অর্থসংকটে

স্টাফ রিপোর্টার,২৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ):ফুল ভালবাসেন না জগতে এমন লোক খুজে পাওয়া ভার। সাধারণত কোনো অনুষ্ঠান বা দিবসগুলোতে কাঁচা ফুলের চাহিদা বেড়ে যায় অনেক গুণ। সৌন্দর্যের প্রতি এই গোলাপ ফুল এখন কৃষকের গলার কাটা হয়ে দাড়িয়েছে। করোনা ভাইরাসের কারণে বাজারে গোলাপ ফুল বেচা কেনা বন্ধ থাকায় ফুল চাষীরা চরম বিপাকে পড়েছেন। লাভের আশায় সারা জীবনের জমানো সঞ্চয়ের টাকা দিয়ে ফুল চাষ করলেও এখন ফুল নিয়ে বিপাকে চাষীরা।সাভার উপজেলার বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়ন। এই দুই ইউনিয়নে প্রায় তিন’শর বেশী হেক্টর জমিতে গোলাপসহ না ধরণের ফুল চাষ করেছেন কৃষকরা। ফুলের ফলনও ভালো হয়েছে।…

Read More