স্টাফ রিপোর্টার,২৮ এপ্রিল,২০২১(বিবিনিউজ):বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার । এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
আজ বুধবার (২৮ এপ্রিল) দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় বাংলাদেশ চলচিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, সারা দেশে করোনাভাইরাসের টিকা দেশের মানুষের কাছে পৌঁছে দিয়ে প্রধানমন্ত্রী অন্যন্য উদাহারণ সৃষ্টি করেছেন।
মতবিনিময় সভায় এসময় বাংলাদেশ চলচিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি বিশিষ্ট পরিচালক সোহানুর রহমান সোহান, মহাসচিব শাহীন সুমন, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহীন কবির টুটুল, কার্যনিবাহী সদস্য শাহাদাৎ হোসেন লিটনসহ আরো অনেকে।
