ঢাকার ধামরাই থেকে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,২৮ এপ্রিল,২০২১(বিবিনিউজ): ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর ডাউটিয়া এলাকা থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সকালে তার লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। পুলিশ জানায়,সকালে ধামরাইর ডাউটিয়া এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ধামরাই থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহতের সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে ।
এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্য ওসি আতিকুল ইসলাম বলেন,নিহত যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে ও তার হত্যাকারীদের চিহিৃত করতে পুলিশ কাজ করছে।
এঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment