আশুলিয়ায় ৫৯ টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ

15590336_959007487532886_4930613081357733720_nডেস্ক রিপোর্ট:  শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় ৫৯ টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হওয়ায় আশুলিয়ায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে বন্ধ কারখানা গুলোর সামনে শ্রমিকরা জড়ো হলে পুলিশ তাদের কারখানার সামনে থেকে সড়িয়ে দেয়। পরে তারা বাড়ি ফিরে যায়। শিল্প পুলিশ জানায় বন্ধ কারখানা গুলোর সামনে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে র‌্যাব পুলিশ টহল দিচ্ছে। কারখানা গুলোর সামনে রয়েছে পুলিশের জলকামানসহ সাজায়ো যানবাহন।
এদিকে ভোর পাঁচ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিক আন্দোলনে লিফলেট দিয়ে উস্কে দেওয়ার অভিযোগে বাদশা নামের এক যুবককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ এবং গার্মেন্টস মালিক শ্রমিকদের বিরুদ্ধে ৩টি মামলা করেছে৤ এবিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ ১ এর পরিচালক মোস্তাফিজার রহমান বলেন যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা গুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে৤
এদিকে আশুলিয়ার ডিইপিজেড ও সাভার এলাকায় পোশাক কারখানা গুলোতে শ্রমিকরা সুষ্ঠ ভাবে কাজ করছেন।

 

 

 

মিতু/বিবি নিউজ/৬৪৬

Related posts

Leave a Comment