স্টাফ রিপোর্টার,২ মার্চ ২০২১(বিবিনিউজ):সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুরে গেছে একটি চলন্ত প্রাইভেট কার। এঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রাইভেটকারে থাকা বেশ কয়েকজন ব্যক্তি। রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ডের নিউ মার্কেটের বিপরীত পাশে এঘটনা ঘটে।
সাভার হাইওয়ে পুলিশ বলছে,রাতে একটি প্রাইভেটকারে বেশ কয়েকজন ব্যক্তি সাভার থেকে নবীনগরের দিকে যাচ্ছিলেন। পরে প্রাইভেটকারটি নিউ মার্কেটের বিপরীত পাশে পৌছেলে হঠাৎ গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে আগুন লেগে যায়। এসময় আগুন লাগার সাথে প্রাইভেটকারে থাকা মানুষরা নেমে যায়। এদিকে মুহুতের মধ্যে আগুনে পুড়ে যায় প্রাইভেটকারটি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে প্রায় আধাঘন্টা যানচলাচল বন্ধ থাকে।
সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাইভেট কারে আগুন
