সাভারে শ্রমিক কলোনীতে ভয়াভহ আগুন


স্টাফ রিপোর্টার,২৯ মার্চ ২০২১(বিবিনিউজ):সাভারে ভয়াভহ আগুনে পুরে গেছে একটি শ্রমিক কলোনীর বেশ কয়েকটি ঘর। কয়েক বছরের জমানোকৃত টাকা ও আসবাবপত্র পুরে ছাই হয়ে যাওয়ায় শ্রমিকরা নিস্ব হয়ে পড়েছে। পুরে যাওয়া ঘরের শ্রমিকরা রাত কাটিয়েছে খোলা আকাশের নিচে।
গভীর রাতে সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লার শাহ আলম মিয়ার বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
দমকল কর্মীরা জানায়,গভীর রাতে ওই বাড়িতে একটি কক্ষে আগুন লাগে। এসময় আগুনের তীব্রতা বেশী হওয়ায় মুহুতের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি ঘর পুরে যায়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচ আহত হয়। আগুনে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা গতকাল থেকেই খোলা আকাশের নিচে রয়েছে। সব কিছু হারিয়ে নিস্ব হয়ে পড়েছে তারা।
এবিষয়ে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন,কিভাবে ওই বাড়িতে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment