সাভারে জমি দখলকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা

স্টাফ রিপোর্টার,৩ মার্চ ,২০২১(বিবিনিউজ): সাভারে জমি দখল করার চেষ্টাকে কেন্দ্র করে জমির মালিক ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করেছে তারা। সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে এঘটনা ঘটে।
এলাকাবাসী বলছে,বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে মনির হোসেন ও বিলাশ বি গমেজ সহ বেশ কয়েকজন ব্যক্তি দীর্ঘ দিন ধরে চার’শ ৫১ শতাংশ জমি ভোগ করে আসছিলেন। পরে সেই জমি নিজেদের দাবি করে রাতের আধারে জমির সীমানা প্রাচীরসহ বেশ কিছু স্থাপনায় হামলা ও ভাঙচুর চালায় মাহবুবুর রহমান লিটন,খলিলুর রহমান,জলিল,রতন হাওলাদারসহ আরো কয়েকজন ব্যক্তি। এঘটনায় তারা ওই সীমানা প্রাচীরে লাগানো থাকা সিসি টিভি ক্যামেরাসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে জমির মালিকদের হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। এঘটনায় ওই এলাকায় সবার মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এছাড়া তাদের হুমকি ধামকি ও হত্যার হুমকি দেওয়ায় জমির মালিকরা পালিয়ে বেড়াচ্ছেন। এদিকে জমি দখলকারীদের বিচারের দাবিতে সেখানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে খ্রীষ্টান ধর্মাবলম্বী ও সাধারণ মানুষরা।
জমির মালিক মনির হোসেন বলেন,সন্ত্রাসীদের ভয়ে তারা দিন রাত আতঙ্কে রয়েছেন। এঘটনায় সাভার মডেল থানায় সন্ত্রাসীদের নামে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বলছে,বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

Leave a Comment