
সাভার,১৮ আগষ্ট,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠা ও নাট্যাচার্য সেলিম আল দীনের ৭০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
৭০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে থেকে সেলিম আল দীন স্বরণে একটি জয়ন্তী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেলিম আল দীনের সমাধিতে গিয়ে শেষ হয়। এসময় জয়ন্তী শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীনের সহযোগী ও বিশিষ্ট চলচিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফ । পরে সেলিম আল দীনের সমাধিতে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়,নাটক ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ গ্রাম থিয়েটার,ঢাকা থিয়েটার,বঙ্গ থিয়েটারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি ও বিশিষ্ট চলচিত্র পরিচালক নাছির উদ্দিন ইউসুফ উপস্থিত ছিলেন।
সেলিম আল দীনের ৭০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ দুই দিন ব্যাপি কর্মসুচী ঘোষনা করেছে।
এ উপলক্ষে আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে স্বপ্নরমনীগন নাটক প্রদশর্নী হবে।
নাট্যাচার্য সেলিম আল দীনের ৭০তম জন্মবার্ষিকী আজ
১৯৪৯ সালের আজকের এদিনে সেলিম আল দীন ফেনীর সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন।
