সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে এলডিপি প্রার্থী ছাতা প্রতীকে নির্বাচনী প্রচারণা


শেখ এ কে আজাদ,সাভার,৮ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকার এবং প্রশাসন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য এবং ছাতা প্রতীকের ঢাকা-১৯ সাভার ও আশলিয়া আসনের প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর চৌধুরী হাসান সরওয়ার্দী।

শনিবার (৭) ফেব্রুয়ারি সকালে ঢাকা-আরিচা মহাসড়কে নির্বাচনী শোভাযাত্রা শেষে তিনি এ মন্তব্য করেন। শোভাযাত্রাটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে হাসান সরওয়ার্দীর সাভার শিমুল তলার নির্বাচনী ক্যাম্পে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফারজানা ব্রাউনিয়া, ঢাকা জেলার সভাপতি আরিফ মোর্শেদ, সাধারণ সম্পাদক লিয়েনা সন্দীপসহ স্থানীয় অনেক নেতা-কর্মী ও সমর্থকরা।

Related posts

Leave a Comment