সাভার বাসস্ট্যান্ড ও পৌর কাঁচা -পাকা আড়ৎদার বাজারে ব্যাপক গনসংযোগ করলেন শ্রমিকদল নেতা খোকন

শেখ এ কে আজাদ,সাভার,৮ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাভার পৌর শ্রমিকদলের উদ্যোগে ঢাকা-১৯ সাভার সংসদীয় আসনের বিএনপির মনোনীত সংসদীয় প্রার্থী ডা:দেওয়ান মো: সালাউদ্দিন বাবু পক্ষে ধানের শীষ প্রতিকে ঢাকা আরিচা মহাসড়কে বাজার বাসস্ট্যান্ড এলাকায় শনিবার (৭) ফেব্রুয়ারি বিকেলে ব্যাপক গনসংযোগ করলেন মোহাম্মাদীয়া কাঁচা-পাকা আড়ৎদার সমিতির সভাপতি ও সাভার পৌর শ্রমিকদলের সিনিয়র সভাপতি মো: দেলোয়ার হোসেন খোকন ও সাধারন সম্পাদক আমিনুল ইসলাম এবং প্রচার সম্পাদক ফকিরচান,ও সদস্য হুমায়ন কবিরসহ নেতৃবৃন্দ।

অপরদিকে সকালে মোহাম্মাদীয়া কাচা-পাকা আড়ৎদার এলাকায় ব্যাপক গনসংযোগ করেন সাভার পৌর এলাকার মোহাম্মাদীয়া কাচা-পাকা আড়ৎদার সমিতির সভাপতি ও সাভার পৌর শ্রমিকদলের সিনিয়র সভাপতি মো: দেলোয়ার হোসেন খোকন ও সাধারন সম্পাদক এমএ মামুনসহ সমিতির নেতৃবৃন্দ ।

মোহাম্মাদীয়া কাঁচা-পাকা আড়ৎদার সমিতির সভাপতি ও সাভার পৌর শ্রমিকদলের সিনিয়র সভাপতি মো: দেলোয়ার হোসেন খোকন সাংবাদিককে জানান সাভারে শৃঙ্খলা পরিবেশে সকল প্রার্থী নির্বাচনী গনসংযোগ করছেন। ঢাকা-১৯ সাভার আসনে কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি,এবারের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে এমনটা বিশ্বাস। ভোটারদের সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ মার্কায় ভোট দানে আহবান করেছেন।

Related posts

Leave a Comment