ডিজিটাল ওয়ার্ল্ড উদ্বোধন করলেন শেখ হাসিনা

109913_1476857360ডেস্ক রিপোর্ট:- ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’ উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা।  বুধবার সকাল ১০টা রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) থেকে শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে উদ্বোধনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণকে পরিপূর্ণ ডিজিটাল সেবা এনে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশের প্রযুক্তিগত বিকাশের বিষয়টি মাথায় রেখে কাজ করে গেছে আওয়ামী লীগ সরকার।  উল্লেখ্য, এ বছর ১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

 

মিতু/বিবি নিউজ/১১

Related posts

Leave a Comment