পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মো. কাইউম (৩২) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে মঠবাড়িয়া শহরের দক্ষিণ বন্দরের গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. কাইউম বড়মাছুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়মাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাছির হাওলাদার বলেন, মঠবাড়িয়া থেকে বড়মাছুয়া যাওয়ার পথে দক্ষিণ বন্দর এলাকায় কইউমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান তিনি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয় বা দলীয় কোন্দলের জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ হামলাকারীদের আটকের চেষ্টা করছে। ‌

 

 

মিতু/বিবি নিউজ/১১৯১

Related posts

Leave a Comment