ফেনীতে বিদেশি মদসহ আটক ১

arrest_new_1ডেস্ক রিপোর্ট: ফেনীতে বিদেশি মদসহ হেদায়েত উল্ল্যাহ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। সোমবার সন্ধ্যায় ফেনী শহরতলীর শর্শদী বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভারতীয় ৫২ বোতল হুইস্কি ও ৩৬ বোতল ভদকা জব্দ করা হয়। এছাড়া সিএনজি চালিত একটি অটোরিকশাও আটক করা হয়।

হেদায়েত উল্ল্যাহ সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দ্বীন মোহাম্মদ ড্রাইভার বাড়ির নুরুল হকের ছেলে।

ফেনী ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

মিতু/বিবি নিউজ/১১৯২

Related posts

Leave a Comment