সাভার ও ধামরাইয়ে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট– প্রদানে ব্যাপক জনসচেতনতায় পৃথক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,১৫ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : ঢাকার সাভার ও ধামরাই উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের এবং গণভোট– প্রদানের লক্ষ্যে ব্যাপক জনসচেতনতা বাড়াতে পৃথক পৃথক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সাভার উপজেলা পরিষদের মাঠে ১ম এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম।


অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক। এতে সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ছাড়াও জেলা কর্মকর্তা এবং সাভার উপজেলাধীন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।


সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী মুহাম্মদ মোজাম্মেল হক আসন্ন ২০২৬ সালের গণভোটে জনগণের সচেতন ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণই তাদের মতামত প্রকাশের সুযোগ পাবে। কর্মকর্তাদের অবহেলা করলে চলবে না অধিকারের দায়িত্বশীল হতে হবে। নাগরিকের দায়িত্ব পালন করে সবোর্চ্চ সংখ্যক ভোটার উপস্তিত কওে এবং বোট প্রদানের ব্যবস্থা করবেন। পরাজিত শক্তিরা যদি ভয়ভীতি দেখায় তাহলে ১২ ফের্রুয়ারী আবারও জুলাই ’২৪ মতো দেখায় দিবেন। এ সময় তিনি বিগত ২০১৩, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে সমালোচনা করেন এবং নির্বাচনের দিনে ভোট রাতে হওয়ার ঘটনাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে সংবিধান সংশোধনের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।
প্রধান অতিথি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। সভা শেষে উপস্থিত সবাইকে আসন্ন গণভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সভাপতি রির্টানিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন. গণভোট সর্ম্পকে উপস্থিত সকলকে অবহিত করেন এবং আইনশৃংখলা নিয়ন্ত্রেও জন্য প্রত্যেক কেন্দ্রের ভেতরে এবং বাহিরে একাদিক সিসিটিপি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ভ্রাম্যমমান ম্যাজিষ্ট্রেটসহ সকল স্তরের আইন শৃঙখলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব পালন করবেন।


অপরদিকে ধামরাই উপজেলা চত্তরে অনুরুপ সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপত্বি করেন সহকারি রির্টানিং অফিসার ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব। সভায় সকল স্থরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment