ডেস্ক রিপোর্ট:- সাভারের আশুলিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে একাধীক মামলার আসামী রাসেল দেওয়ান (৩০) নিহত হয়েছে। রাসেল দেওয়ান আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলো বলে জানা গেছে।
আজ রবিবার ভোর রাতে আশুলিয়ার চারিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান দেওয়ান জানান, ভোর রাতে আশুলিয়ার কুরগাঁও এর চারিগ্রাম এলাকায় একটি দোতলা বাড়িতে ডাকাতি করতে যান রাসেল দেওয়ান ও তার সঙ্গীরা । এসময় এলাকাবাসী আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়লে এসময় শীর্ষ সন্ত্রাসী রাসেল দেওয়ান গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এদিকে ওই সন্ত্রাসী পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে এলাকাবাসী।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান রাসেল দেওয়ানের নামে আশুলিয়া থানায় ডাকাতি হত্যা চাঁদাবাজি সহ অর্ধশতাধিক মামলা রয়েছে। এলাকায় ডাকাতি করতে গিয়ে বন্দুক যুদ্ধে মারা গেছে সে।
রাসেল দেওয়ান আশুলিয়ার নিরিবিলি এলাকার পিয়ার আলীর ছেলে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মিতু/বিবি নিউজ/২৪
