
সাভার,২৪ আগস্ট,২০১৯(বিবিনিউজ):সাভারে ডেঙ্গু সচেতনা মুলক মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে সাভার বাজার বাসষ্ট্যান্ডে সাভার ফার্মেসী ডেভেলপমেন্ট এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মহাসড়কে একটি র্যালি বের করা হয়।

র্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি। মানববন্ধন ও র্যালিতে এসময় সাভারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
