
সাভার,২২ আগস্ট,২০১৯(বিবিনিউজ):২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় খুব শীঘ্রই কার্যকর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের বলিয়ারপুর কোন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন ২১ আগষ্ট গ্রেনেড হামলা ঘটিয়েছে বিএনপি ও তারেক রহমান এখন পর্যন্ত এ মামলায় যে সব আসামী পলাতক রয়েছে তাদেরকেও খুজে বের করে সাজা কার্যকর করা হবে এছাড়া তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন এদে আর কখনও বিএনপি জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।
আলোচনা সভায় এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা দৌলা,উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যাসহ আরো অনেকে।
