বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী আমাদের সমৃদ্ধি দিয়েছেন : ডিআইজি


৫ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ): ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সমৃদ্ধি দিয়েছেন, স্বচ্ছলতা দিয়েছেন, জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর মত অবস্থা তিনি আমাদের করে দিয়েছেন।
শনিবার সকালে ঢাকার সাভারে পিছিয়ে থাকা জনগোষ্ঠির জীবন-মান উন্নয়নের বর্তমান অবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
ডিআইজি হাবিবুর রহমান আরো বলেন, বেদে জনগোষ্ঠি এবং প্রান্তিক জনগণ তাদের কোন ঠিকানা ছিল না। তারা জন্ম নিয়ে খুপরি ঘর করার স্বপ্ন দেখতো। এখন তারা একটি সেমি পাকা টিনশেড ঘরে বসবাস করছে। বৈদ্যুতিক, পানি ও অন্যান্য সুবিধা তারা পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ ধারণ করে দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে এবং সচেতন লোকজন যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে উন্নয়নের মহাসড়কে আমরা দাঁড়িয়ে আছি।
ডিআইজি হাবিবুর রহমান এ সময় উত্তরণ শিক্ষালয়, উত্তরণ ফ্যাশন, উত্তরণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও উত্তরণ পল্লীসহ পিছিয়ে পরা জনগোষ্ঠির উন্নয়নে বাস্তবায়ন করা বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও মানুষের খোঁজ খবর নেন।
পরিদর্শন কালে তার সাথে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, পুলিশ সদর দপ্তরের এসপি শেখ রাসেল আহমেদ, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর রমজান আহমেদসহ বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তা বৃন্দ। #

Related posts

Leave a Comment