স্টাফ রিপোর্টার,৪ডিসেম্বর, ২০২১ (বিবিনিউজ): রাজধানী ঢাকার উপকন্ঠে অবস্থিত সাভারস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির উদ্দ্যোগ্যে সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা এবং পূর্তগাল রাষ্টদূত কার্য্যালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল্রাহ আল রাজীর সুস্থ্যতার লক্ষ্যে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকার সাভারের ছায়াবীথি এলাকায় রওশন ভিলায় এ কর্মসূচী পালিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, সাভারস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি প্রকৌশলী হাজী আব্দুর রশিদ। এতে বক্তব্য রাখেন,উপদেষ্ঠা হাজী হাফেজ আব্দুর রহমান, দেওয়ান জাহিদ আনােয়ার (কহিনূর),এটিএন বাংলা ও বাংলাদেশ বেতারের সিনিয়র সাংবাদিক শেখ বাশার, সাভারস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির মহাসচিব আলহাজ্ব আকব্বর হোসেন,আলহাজ্ব আকব্বর হোসেনের সুযোগ্য পুত্র পূর্তগাল রাষ্টদূত কার্য্যালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল্রাহ আল রাজীর,সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক দেওয়ান শহিদ আনোয়ার মামুন,সহ-সভাপতি আব্দুর রব,সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান ও মওলানা সামসুল হক প্রমূখ।

সভাশেষে মরহুম হাজী আব্দুল কালাম,লুৎফর উদ্দিন লেবু মিয়া,মোশাররফ হোসেন,হাফেজ আঃ রহমান ইমাম,বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আলী,আকরাম হোসেন,মিসেস মওলানা শামসুল হক,হাসেম আলী ভান্ডারী,হাসেম আলী শেখ,শহিদুল ইসলাম,মিসেস হাফেজ হাজী আঃ রহমান,আব্দুল খালেক শেখ,আনোয়ার হোসেন(ওয়ার্কশপ) ও আরো এক জনসহ ১৪জনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সভায় এলাকার অসহায় মানুষের সেবা করার লক্ষ্যে অর্থ তহবিল গঠনের সিন্ধান্ত গ্রহণ করা হয়।
