সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে :ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,২৯ আগস্ট,২০১৯(বিবিনিউজ):সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটা কমে এসেছে বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
বুধবার সকালে সাভারের আশুলিয়ার কালারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গ্লোব বায়োটেক লিমিটেড ও কমিউনিটি ক্লিনিক সহায়ক ট্রাস্ট এর আয়োজনে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ডেঙ্গু সচেতনতা করণ বিষয়ক ক্যাম্পেইন উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন এখনো ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন কোন না কোন রোগী মারা যাচ্ছে এবিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যান্ত সচেতন রয়েছে জানিয়ে তিনি আরও বলেন ডেঙ্গু প্রতিরোধ সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে এছাড়া কমিউনিটি ক্লিনিকে গ্রামবাসী যেন সঠিক ভাবে চিকিৎসা পায় সেজন্য তিনি ডাক্তারদের নির্দেশ দেন।
অনুষ্ঠানে এসময় বিনামুল্যে ডেঙ্গু জ¦র পরীক্ষা করা হয়।
অনুষ্ঠানে এসময় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্ট সৈয়দ মোদাচ্ছের আলী,গ্লোব বায়োটেক লিমিটেড এর চেয়ারম্যান হারুনুর রশিদ,স্থানীয় পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ানসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment