
সাভার,২৯ আগস্ট,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় দুটি বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরন করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আহাদ পরিবহনের মালিক জলিল এবং ওই পরিবহনের চালক জাহাঙ্গীর। প্রাথমিকভাবে জানা গেছে তাদের দুজনেরই বাড়ি পাবনা জেলায়।
ফায়ার সার্ভিস জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে পার্কিং করা আহাদ পরিহনের একটি বিকল বাস ওই পরিবহনের অপর একটি বাসের সাথে বেধে টেনে নিয়ে যাওয়ার জন্য রশি দিয়ে বাধার সময় ঢাকাগামী একটি এসআর প্লাস পরিবহন বাসটিকে ধাক্কা দেয়। এতে আহাদ পরিবহনের বাস দুটি রশি দিয়ে বাধার সময় মালিক জলিল ও জাহাঙ্গীর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এবং এসআর প্লাস পরিবহনের অন্তত ৪ যাত্রী আহত হন।
