সাভারের আশুলিয়ায় প্রায় দুই হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

সাভার,২৯ আগস্ট,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেওয়া প্রায় দুই হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকার বিভিন্ন গ্রাামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাইজুল কবিরের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিছিন্ন কাজে এ সময় তিতাসের প্রায় ৫০ জন শ্রমিক অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ শ্রীপুর এলাকার বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। বৃহস্পতিবার সকালে তিতাস গ্যাস কতৃপক্ষ ওই এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে। এসময় রাইজারগুলোও খুলে নেওয়া হয়। গ্যাসের পাইপগুলো ছিলো অত্যন্ত নিম্নমানের হওয়ায় যে কোনো সময় ফেটে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছিলেন বলে জানান এলাকাবাসী।
যারা এভাবে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছিল তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।
এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাইজুল কবীর বলেন,আশুলিয়ার সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান মাসজুড়ে চলবে। সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে রাতে আশুলিয়া থানায় মামলা করা হবে।
অভিযানে এসময় উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস অফিসের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম,উপ ব্যবস্থাপক প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ,আমিরুল ইসলাম,সহ ব্যবস্থ্পাক আব্দুল মান্নান,সাকিব বীন আব্দুল হান্নান,ইদ্রিস আলী,সহ কর্মকর্তা এসানুল হকসহ আরো অনেকে।
অভিযানের সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো ওই এলাকায়।

Related posts

Leave a Comment