ময়মনসিংহে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

bonduk_juddhaময়মনসিংহে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শরীফ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার মধ্যরাতে কোতোয়ালি থানার কালীবাড়ি বাইলেনে এ ঘটনা ঘটে।

এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। নিহত শরীফের বাড়ি শহরের কৃষ্টপুরের দৌলতমুন্সি রোডে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, রবিবার মধ্য রাতে ডিবির দুটি টিম কোতোয়ালি থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে বের হয়। তারা কালীবাড়ি বাইলেনে পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৬ জন মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ২ পুলিশ আহত হয়। আত্মরক্ষায় পুলিশও গুলি করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে শরীফ নামে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। শরীফের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকসহ সাতটি মামলা রয়েছে।

Related posts

Leave a Comment