খালেদা জিয়ার অনুপস্থিতিতে চ্যারিটেবল মামলা চলবে

khaledaবিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল মামলার বিচার কার্যক্রম চলবে।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেয়।

দুদকের পক্ষে এডভোকেট খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, আদালত আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন। ফলে তার অনুপস্থিতিতে বিচার চলতে বাধা নেই।

বিষয়টি নিয়ে আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

এ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান গত ২০ সেপ্টেম্বর এক আদেশে খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলাটির বিচার কার্যক্রম চলবে বলে আদেশ দেয়। এর বিরুদ্ধে গত ২৭ সেপ্টেম্বর হাইকোর্টে রিভিশন আবেদনটি করেন খালেদা জিয়া।

Related posts

Leave a Comment