স্টাফ রিপোর্টার,১৮ আগস্ট ২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে রাসেল খান (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।গুরতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। রাসেলের পুরো শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবক ক্ষত বিক্ষত হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।
পুলিশ বলছে, রাতে ওই যুবক আশুলিয়ার শিমুলতলা এলাকায় নিজ বাড়ির সামনে দাড়িয়ে ছিলেন। এসময় সে কিছু বুঝে ওঠার আগে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাকে কুপিয়ে জখম করে। তার সঙ্গে থাকা মুল্যবান জিনিসপত্র নিয়ে তারা মৃত ভেবে পালিয়ে যায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো কাউকে আটক করতে পারেনি।
