কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

110156_shot_5848ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া ক্যানালপাড়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। এসময় একটি বন্দুক, একটি বোমাসহ দেশিয় অস্ত্র ও গাছের গুরি উদ্ধার করে পুলিশ।

শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার মিরপুর-ভেড়ামারা আঞ্চলিক ক্যালানের গোবিন্দগুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।  মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, মিরপুর-ভেড়ামারা আঞ্চলিক সড়কের গোবিন্দগুনিয়া ক্যানালপাড়া এলাকায় গাছের গুরি ফেলে একদল ডাকাত মাইক্রোবাস ও নসিমন-করিমনে ডাকাতি করছিল। এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধাঘন্টার বন্দুকযুদ্ধে চলার পর ডাকাতরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে গুলিবৃদ্ধ দুই ডাকাতের লাশ উদ্ধা্র করা হয়।

 

 

মিতু/বিবি নিউজ/৯০

Related posts

Leave a Comment