ডেস্ক রিপোর্ট: জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আরো এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আটক ব্যক্তি ফয়সল আরেফিন দীপন ও নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছেন গোয়েন্দারা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম প্রকাশ করা হয়নি।
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানান, শুক্রবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। সএ বিষয়ে বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
মিতু/বিবি নিউজ/২২৭
