স্টাফ রিপোর্টার,১৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দেশের মানুষ করোনা ভাইরাসের ভ্যাকসিন নিচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে মানুষের মাঝে কোন নেতিবাচক শব্দ নেই সবাই টিকা নিচ্ছেন যার ফলে করোনা ভাইরাস নির্মুল হয়ে যাবে।
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীবসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় মানুষ ভ্যাকসিন নিচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী
