উন্নয়নের রোল মডেল,শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে সাম ধারণ করে ঢাকার সাভার ও ধামরাইয়ে তিন দিন ব্যাপি শুরু হয়েছে উন্নয়ন মেলা।
বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা চত্বরে বেলুন ও ফিতা কেটে এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও ঢাকা ১৯ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান।
সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলায় বিভিন্ন সরকারী দপ্তরের প্রায় শতাধিব স্টল বসেছে। এছাড়া মেলায় আসা দর্শনার্থীদের সরকারের চার বছর এর উন্নয়নের বিভিন্ন ডকুমেন্টরি প্রদর্শন করা হচ্ছে।
উদ্বোধন শেষ এক বর্ণাঢ্য র্যালি বের হয় উপজেলা চত্বর থেকে। র্যালি শেষে উপজেলার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান,এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক রওশন আক্তার,সাভার পৌর যুবলীগ নেতা শেখ সাঈদসহ আরো অনেকে।
ধামরাইয়ে ও অনূরূপ ভাবে মেলা উদ্ভোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ মেলা উদ্ভোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য এম.এ.মালেক।
সাভারে তিন দিন ব্যাপি শুরু হয়েছে উন্নয়ন মেলা
