পার্কের ভিতরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত

ahotoদিয়া ইসলাম : অুসুস্থ থাকায় ছুটি চাওয়ায় সাভারে একটি পার্কের ভিতরে স্বামী স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে এক নিরাপত্তাকর্মী। আশঙ্কাজনক অবস্থায় স্বামী স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত নারীর স্বামী ওমর ফারুক জুয়েল জানান তার স্ত্রী সাবরিনা আক্তার (৩০) সাভারের বলিয়ারপুর এলাকায় যমুনা ন্যাচারাল পার্কে রাইড অপারেটর হিসেবে চাকুরী করে আসছিলো। পরে গতকাল সাবরিনা দায়িত্ব পালন অবস্থায় অসুস্থ হয়ে পড়লে কতৃপক্ষের কাছে ছুটি নেন তিনি। এসময় পার্কের নিরাপত্তাকর্মী আশরাফ অপারেটর সাবরিনাকে পার্ক থেকে দেরিতে বের হতে বলেন। এসময় সাবরিনা পার্ক থেকে বের হতে চাইলে নিরাপত্তাকর্মী আশরাফ তাকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে। পরে খবর পেয়ে সাবরিনার স্বামী ঘটনাস্থলে স্ত্রীকে বাঁচাতে গেলে নিরাপত্তাকর্মী সাবরিনার স্বামী ওমর ফারুক জুয়েলকেও পিটিয়ে গুরুতর আহত করে তাদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়। এক পর্যায়ে ওই নিরাপত্তাকর্মী প্রকাশ্যে ওই নারীকে শ্লীলতাহানি করেন। পরে পার্কের অন্যকর্মকর্তারা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয়দের অভিযোগ যমুমা ন্যাচারাল পার্কের ভিতরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ অসামাজিক কার্যকালাপ চলে আসছিলো। পার্কটির ভিতরে উঠতি বয়সের তরুণ তরুণীরা সবসময় ভিড় করে মাদক সেবন করে আসছে। এছাড়া পার্কের নিরাপত্তাকর্মীরা পার্কে বেড়াতে আসা দর্শনার্থীদের তুচ্ছ ঘটনায় সবকিছু লুটপাট করে নিচ্ছে। তাছাড়া পার্কের নিরাপত্তাকর্মীরা ছিনতাইকারীদের সাথে যোগ দিয়ে বলিয়ারপুরে বিভিন্ন এলাকায় ছিনতাই করছে।
এলাকাবাসীর অভিযোগ যমুনা ন্যাচারাল পার্কের মালিক রইছ উদ্দিন সরকারী জমি দখল করে পার্কটি গড়ে তুলেছেন। বিনোদনের নামে পার্কে চলছে রমরমা মাদক ব্যবসা। এলাকাবাসী অবিলম্বে যুব সমাজকে বাঁচাতে পার্কটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাভার উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে।
অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment