স্টাফ রিপোর্টার,১৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী থানায় অভিযোগ দায়ের করেছেন।
রোববার ভোর রাতে আশুলিয়ার গাজীরচটে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে পুলিশ। এর আগে শনিবার রাতে ভুক্তভোগী কিশোরী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযুক্তরা হলো- আশুলিয়ার গাজীরচট দরগাড়পাড়ের মোখলেস হোসেনের ছেলে সাইফুল ইসলাম বাবু ও আরিফ, একই এলাকার আনোয়ার হোসেনর ছেলে আবু বক্কর ও নান্নু মোল্লার ছেলে রানা মোল্লা।
ভুক্তভোগী কিশোরী ও পুলিশ জানান, ভুক্তভোগী কিশোরী কারখানার ছুটি শেষে গত বুধবার রাত ৮ টার দিকে আশুলিয়ার গাজিরচট এলাকায় বান্ধবীর বাসা থেকে নিজের ভাড়া বাসায় ফেরার পথে পরিচিত দুই পুরুষ সহকর্মীর সাথে কথা বলছিল। এসময় অভিযুক্ত ৪ জন দুই পুরুষ সহকর্মীকে মারধর তাড়িয়ে দিয়ে ওই কিশোরীকে তুলে নিয়ে সাইফুল ইসলাম বাবুর বাড়িতে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গণধর্ষণ করে। ধর্ষণকারীদের হুমকিতে ভয়ে ভুক্তভোগী কিশোরী বিষয় নিয়ে চুপচাপ থাকে। পরে গতকাল রাতে বিষয়টি জানাজানি হলে পুলিশের সহায়তায় আজ ভোর রাতে ৪ জনকে আটক করে।
তাদের বিরুদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন । পাশাপাশি স্বাস্থ্য পরক্ষার জন্য কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।
এবিষয়ে আশুলিয়া থানার ওসি তদন্ত জিয়াউল ইসলাম বলেন,গণধর্ষণের অভিযোগে চার জনকে আটক করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪
