নিষিদ্ধ ঘোষিত জঙ্গীর সক্রিয় ৪ সদস্য গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার,১৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): রাজধানীর ভাষানটেক ও গাজীপুর জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। র‌্যাব ৪ জানায়,গোপন সংবাদের ভিতিত্বে ভাষানটেক ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটক চার জঙ্গী হলো মাহবুব আলম (২৫), আমিরুল ইসলাম (২৪),মামুন মিয়া (২৫), শাহিদা বেগম (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি প্রদান করে এবং তাদের নিকট থেকে ‘আনসার আল ইসলাম’ এর বিভিন্ন ধরনের ১২ টি উগ্রবাদী বই, ০৬ টি মোবাইল এবং ১১৫ টি জঙ্গিবাদী কথোকথনের প্রমাণাদি জব্দ করা হয়। র‌্যাব আরও জানায় তারা দেশে নাশকতা করতে চেয়েছিলো কিনা বিষয়টিও তারা তদন্ত করে দেখছে।

Related posts

Leave a Comment