৮ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):গণউপদ্রবের অভিযোগে রাজধানীর ফরিদাবাদ এলাকা থেকে ৮ কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী তাদেরকে আটক করা হয়। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর ফরিদাবাদ গ্ল্যাস ফ্যাক্টরি একতা হাউজিং এলাকায় গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে ডিএমপি’র শ্যামপুর থানা পুলিশ ৮ কিশোরকে আটক করেছে। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মুচলেকা গ্রহণ করে শর্তসাপেক্ষে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শ্যামপুর থানা পুলিশ ওই এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গণউপদ্রবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
