ষ্টাফ রিপোর্টার ,৮ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে সাভারে শিক্ষার্থী রোহানুল ইসলাম রোহানের হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। দুপুরে সাভারের কর্ণপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে এসময় ঢাকা আরিচা মহাসড়কের উলাইল বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এসময় নিহতের স্বজন এলাকাবাসী ও সমাজের সর্বস্তরের লোকজন অংশ গ্রহণ করেন। উল্লেখ প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৬ ফেব্রুয়ারি রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকায় শিক্ষাথী রোহানুল ইসলাম রোহানকে ছুরিকাঘাত করে হত্যা করে কিশোর গ্যাং সদস্যরা। এঘটনায় নিহতের পরিবার প্রধান আসামী হৃদয়কে প্রধান আসামী করে ১৪ জনের নাম উল্লেখ করে গেল রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ধামরাই এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী হৃদয়সহ দুই জনকে আটক করেছে।
নিহত শিক্ষার্থী সাভারের উলাইলের কর্ণপাড়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে সে স্থানীয় রোদেলা মডেল স্কুল থেকে এবার এস এসসি পাশ করেছিলো।
সাভারে শিক্ষার্থী রোহানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
