ধামরাইয়ে মোটর সাইকেল আরোহী ভূমি কর্মচারী নিহত

ষ্টাফ রিপোর্টার,৯ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকার ধামরাই মহাসড়কের শ্রীরামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে বাসচাপায় মোটর সাইকেল আরোহী ভূমি কর্মচারী উত্তম কুমার হালদার নিহত হয়েছেন ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধামরাই ভূমি অফিসের কর্মচারী ( চেইনম্যান ) উত্তম কুমার হালদার সুয়াপুর ইউনিয়ন ভূমি অফিসের কাজ শেষ করে বাথুলী থেকে মোটর সাইকেল যোগে উপজেলা ভূমি অফিসে ফেরার পথে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর বাসন্ট্যান্ডের পশ্চিশপাশে পৌছালে বিপরীত দিক থেকে আসা রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে গোলড়া হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেন এবং ঘাতক বাসটি আটক করতে পারলে ও চালক ও হেলপার পালিয়ে যায় । নিহত উত্তম কুমার হালদার পিরোজপুর জেলার , মটবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামে মুত রতন হালদারের ছেলে ।

Related posts

Leave a Comment