ষ্টাফ রিপোর্টার,৯ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
দুপুরে রাজধানীর নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সে সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক ও জনপথ অধিদপ্তরের ৪০ কোটি টাকা ব্যায়ে সেতুটির নির্মাণ কাজ দুই বছরের মধ্যে শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আমিনবাজারে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। উল্লেখ আমিনবাজারের সালেহপুর সেতুটিতে ব্যাপক ফাটল দেখা দিলে এক পাশে যানচলাচল বন্ধ করে দেওয়া হয় ১৩ জানুয়ারী থেকে। ফাটল সেতুটি মেরামত শেষ হয় আগামীকাল থেকে দুই পাশে যানচলাচলের জন্য খুলে দেওয়া হবে।
