স্টাফ রিপোর্টার,১০ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সর্ম্পক অনেক ভালো বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত আর্ল আর মিলার।দুপুরে সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় বেক্সিমকো পিপিই পার্কের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত আর্ল আর মিলার এসময় আরও বলেন,যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কুটনৈতিক ও ব্যবসায়ীক সর্ম্পকও অনেক ভালো সবসময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে বলেও বলেন তিনি। এদিকে রাজধানীর নিজ বাসভবন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অংশ গ্রহণ করেন প্রধানমন্ত্রীর বেসরকারী ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুরর সহ বেক্সিমকো গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক’শ মিলিয়ন ডলার ব্যয়ে গড়ে তোলা হয়েছে করোনা ভাইরাসের এই স্বাস্থ্য সুরক্ষা মুলক পিপিই পার্কটি।
সাভারের আশুলিয়ায় বেক্সিমকো পিপিই পার্কের উদ্বোধন
