করোনা ভ্যাকসিন নিলে দেশ থেকে করোনা নির্মূল হবে: ত্রাণ প্রতিমন্ত্রী


স্টাফ রিপোর্টার,১০ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):করোনা ভাইরাসের ভ্যাকসিন ৯৫ ভাগ কার্যকর এই ভ্যাকসিন নিলে দেশ থেকে করোনা ভাইরাস নির্মূল হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের গেন্ডা এলাকায় সাভার পৌরসভার নব-নির্বাচিত মেয়র আব্দুল গণি ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন এনে দেশের মানুষের মাঝে প্রয়োগ করে অন্যন্য উদাহারণ সৃষ্টি করেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment