টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধি জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

PM-picটুঙ্গীপাড়া, গোপালগঞ্জ, ২ জুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারত করেছেন।
সকালে বিমানবাহিনীর হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী এখানে আসেন এবং সমাধিসৌধ জিয়ারত করে এখানে কিছুক্ষণ অবস্থান করেন।
তিনি সমাধির পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন। জাতির পিতা এবং তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতেও অংশগ্রহণ করেন তিনি । এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা তাঁর সঙ্গে ছিলেন।
মোনাজাতে দেশ-জাতি এবং সমগ্র মুসলিম উন্মাহর শান্তি কামনা করা হয় এবং ’৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের জন্য দোয়া করা হয়।
শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী এখানে জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন।
তিনি জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশু ও কর্মকর্তা এবং শেখ জামাল যুব প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারিদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করেন।

Related posts

Leave a Comment