মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষামন্ত্রীর নির্দেশ

nahidঢাকা, ৩ জুন : মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে উত্থাপতি অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে উত্থাপতি অভিযোগ তদন্ত্রের জন্য একটি কমিটি গঠন এবং কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সম্প্রতি একটি দৈনিকে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে এ নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।
আজ এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

Related posts

Leave a Comment