বিশ্বকাপে মেসি-নেইমারের গোলের বিনিময়ে খাদ্য কর্মসূচি বন্ধ

mesi -neymarলিওনেল মেসি ও নেইমারের প্রতি গোলের জন্য লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ১০ হাজার স্কুল পড়ুয়ার খাওয়ার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলো একটি আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থা। কিন্তু সমালোচনার মুখে তারা সেই কর্মসূচি থেকে সরে এসেছে। এতে মেসি ও নেইমারের উপর চাপ সৃষ্টি হবে বলে দাবি অনেকেরই।

বেশ কিছু সমাজসেবী সংস্থা এমন ভাবনার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়। তাদের বক্তব্য, আর্থিক ক্ষমতা থাকলে কেন এই সাহায্য শুধুই মেসি বা নেইমারের গোলের উপর নির্ভর করে থাকবে?

ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোচ তিতেও এমন ভাবনার তীব্র প্রতিবাদ করে বলেছেন, এটা করলে মেসি ও নেইমার প্রচণ্ড চাপে পড়ে যাবেন। তিনি বলেন, নিরন্ন শিশুদের অন্নসংস্থানের সব দায়িত্ব নেইমার বা মেসি নেবে কেন? আরো তো অনেকেই খেলছে। তা ছাড়া ওদের উপর দায়িত্ব দেয়া হলে দারুণ চাপেও তো পড়ে যাবে। এমনকি খেলাও খারাপ হয়ে যেতে পারে।

এভাবে প্রতিবাদের ঝড় ওঠায় নিজেদের পরিকল্পনা থেকে সরে এল ওই বাণিজ্যিক সংস্থা। তারা এখন বলছে, মেসিদের গোলের বিনিময়ে ক্ষুধার্ত স্কুল পড়ুয়াদের খাবার দেয়ার পরিবর্তে এ’বছর এমনিই তারা প্রচুর খাদ্যের জোগান দেবে। সংস্থার দাবি, ইতিমধ্যেই তারা ৪ লক্ষ ছাত্র-ছাত্রীর খাদ্যের ব্যবস্থা করেছে। আরও বক্তব্য, কোনো অসন্তোষ থাকুক তাঁরা চান না।

Related posts

Leave a Comment