মেসিকে ইসরাইলে না খেলার আহ্বান, অন্যথায় জার্সি পোড়ানোর হুমকি

mesiবিশ্বকাপের প্রস্তুতি নিতে বর্তমানে স্পেনের বার্সেলোনায় অবস্থান করছে হোর্হে সাম্পাওলির আর্জেন্টিনা দল। এখানে আট তারিখ পর্যন্ত অনুশীলন শেষে ইসরাইলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা তাদের। সেই ম্যাচ নিয়ে উত্তল হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। ফিলিস্তিনিরা কোনোভাবেই এই ম্যাচে মেসিকে দেখতে নারাজ। অন্যদিকে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের গুছিয়ে নেয়ার এই শেষ সুযোগ মেসিদের।

এ অবস্থায় ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের প্রধান জিব্রিল রাজুব হুমকি দিয়েছেন মেসি যদি ইসরাইলের মাটিতে খেলেন তাহলে তাঁর জার্সি ও ছবি পোড়ানো হবে। বিরোধপূর্ণ জেরুজালেমের মাটিতে এই ম্যাচটি খেললে প্রকারান্তরে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনকেই স্বীকৃতি দেয়া হবে বলে মনে করছেন অনেকেই।

জিব্রিল রাজুবের অভিযোগ, এই ম্যাচে মেসির অংশগ্রহণের বিষয়টাকে ইসরাইল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।

রাজুব মেসিকে আহ্বান জানান, মেসি তুমি ইসরাইলে খেলতে এসো না। ইসরাইলরা ফিলিস্তিনিদের সঙ্গে যে জাতি বিদ্বেষের আগুন জ্বালিয়েছে ইসরায়েলে খেলতে এসে তার বৈধতা তুমি দিও না, এটা আমাদের অনুরোধ!

সাথে হুমকি দিয়ে বলেন, তিনি আমাদের কথা না শুনলে মুসলিম বিশ্বের সব তরুণদের বলব, তাঁর ছবি ও জার্সি পুড়িয়ে ফেলতে। মেসিকে বর্জন করতে।

Related posts

Leave a Comment