
ষ্টাফ রিপোর্টার,৩১ আগস্ট ,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সমাজ সেবক আরিফ হোসেনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়। রবিবার সকাল ১০ টায় উপজেলার বালিয়া বাসস্ট্যান্ডে এ আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আমতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা – ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ (এমপি)।এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা,সানোড়া ইউনিয়নের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি আহম্মদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।
